হাকিমুল উম্মাহ আইডিয়াল বয়েজ অ্যান্ড গার্লস মাদ্রাসা
আলোকিত প্রজন্ম গঠনে আমাদের অঙ্গীকার
দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
হাকিমুল উম্মাহ আইডিয়াল বয়েজ অ্যান্ড গার্লস মাদ্রাসা একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান,
যেখানে কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা ও যুগোপযোগী সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে
তোলা হয় নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে।
------ আমাদের লক্ষ্য (Mission)-----
শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান, উত্তম চরিত্র ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলে একটি আদর্শ, দায়িত্বশীল ও আলোকিত প্রজন্ম তৈরি করা।
------ আমাদের ভিশন (Vision)------
ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক
মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করা।
------আমাদের বৈশিষ্ট্যসমূহ :- -----
1. কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক পাঠদান
2. দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী
3. বয়েজ ও গার্লসের জন্য আলাদা ও নিরাপদ পরিবেশ
4. নৈতিক শিক্ষা ও আদব-আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব
5. আধুনিক ও নিয়মিত একাডেমিক কারিকুলাম
6. সহশিক্ষা কার্যক্রম ও প্রতিভা বিকাশের সুযোগ
------ শিক্ষা কার্যক্রম:------
আমাদের শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আত্মিক ও নৈতিক উন্নয়নের দিকে
বিশেষভাবে লক্ষ্য রাখে। নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম, প্রতিযোগিতা
ও সৃজনশীল কার্যক্রম পরিচালিত হয়।
------- ইভেন্ট ও প্রোগ্রাম :- -----
আমাদের প্রতিষ্ঠান নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন করে থাকে, যেম:-
1. বার্ষিক মিলাদ মাহফিল
2. পুরস্কার বিতরণী অনুষ্ঠান
3. কুরআন তিলাওয়াত ও ইসলামিক প্রতিযোগিতা
4. শিক্ষার্থীদের প্রতিভা বিকাশমূলক প্রোগ্রাম
এই আয়োজনগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও উপস্থাপন দক্ষতা বাড়াতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের অঙ্গীকার :-
-------------------------------
আমরা বিশ্বাস করি—সঠিক দিকনির্দেশনা, আদর্শ শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমেই
একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। হাকিমুল উম্মাহ আইডিয়াল বয়েজ অ্যান্ড গার্লস মাদ্রাসা সেই
লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
" আমাদের সাথে থাকুন
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমাদের সাথে যুক্ত হোন। দ্বীনি ও দুনিয়াবি
শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত পথচলার অংশীদার হোন।"